পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। এর আগে শনিবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে দেবীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো সরেজমিনে ঘুরে দেখেন। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্যমতো সহযোগিতা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
ঊষার আলো-এসএ
