UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

ঊষার আলো-এসএ
নভেম্বর ১০, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান থানার ওসি ফখরুল ইসলামকে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পৌর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওসির সঙ্গে তার কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে শোনা যায়, সাবেক মেয়রপুত্র ও সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশ ওসিকে উদ্দেশ্য করে বলছেন, ‘কাল রাতে দেখছিলাম, এমন হয়। আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব। আপনি দৌলতখানে অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’

এ সময় অপর প্রান্ত থেকে ওসি ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে কে নির্দেশ দিয়েছে, আপনি খোঁজ নেন। আপনার সঙ্গে পরে কথা বলব।’

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, হঠাৎ করেই তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঊষার আলো-এসএ