UsharAlo logo
, |

আবাসিক হোটেলে থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার দিবাগত রাতে কর্ণফুলী আবাসিক হোটেলের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।  লাশের পাশে পাওয়া গেছে সুইসাইডাল নোট।

সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলে। সাকিব অন্য একটি বিভাগে  মাস্টার্স করছিলেন । বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে থাকতেন সে । সাকিব   নীলফামারীর ডিমলার সোনাখুলি এলাকার   আবদুল মালেকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার থেকে সাকিবকে খুজে পাওয়া যাচ্ছিল না। গতকাল তার স্ত্রী শাহবাগ থানায় জিডি করেন। এরপর মোবাইল ট্র্যাকিং করে হোটেল কর্নফুলীর ১০৭ নম্বর কক্ষ থেকে বুধবার রাত দেড়টায় লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সাকিব আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।  মৃত্যুর আগে সাকিব একটি সুইসাইডাল নোট রেখে যান।  সেখানে লেখা আছে, তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।

 

(ঊষার আলো-আরএম)