UsharAlo logo
, |

ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী : দ্য টেলিগ্রাফ

ঊষার আলো ডেক্স
এপ্রিল ৪, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানে শুক্রবার (৩ এপ্রিল) রাতে মার্কিন বিশেষ বাহিনী প্রবেশ করেছে।ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে তারা ইরানে প্রবেশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

এর আগে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান।গত ২৮ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো যুদ্ধবিমান ভূপাতিত করল তেহরান।ভূপাতিত হওয়ার আগেই যুদ্ধবিমান থেকে বেরিয়ে যান দুজন পাইলট। এরপর তাদের খুঁজতে সময়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্র।তাদের মধ্যে একজনকে উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন সেনাবাহিনী।

ওই উদ্ধার অভিযানে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার। তবে ওই দুটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায় ইরান।এতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়।তবে শেষ পর্যন্ত সেগুলা ইরাকে নিরাপদে অবতরণ করে বলে জানান কর্মকর্তারা।

ঊআ-জেএ