UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পাইকগাছা ছাত্রলীগের শ্রদ্ধা

ঊষার আলো
জুন ৭, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (৭ জুন) সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুকে সাথে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগনেতা রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, মাজহারুল ইসলাম মিথুন, অহিদুজ্জামান, ফয়সাল আলম ফাহিম, রসুল গাজী, আব্দুর রহিম, বাবলু গাজী, বাঁধন মন্ডল, নাজমুল হোসেন, খালিদ শাহরিয়ার ও আহাদ গাজী।

(ঊষার আলো-এমএনএস)