ঊষার আলো ডেস্ক : কঠোর লকডাউনে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু কিছু শিল্প-কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার।
আজ সোমবার (১৯ জুলাই) একটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে খাদ্য এবং খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা এবং কোরবানির পশুর চামড়া পরিবহণ।
১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ শিথিল করা হলেও ২৩ জুলাই থেকে আবারও কঠোর লকডাউন শুরু হবে।
(ঊষার আলো-এফএসপি)
