ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২৬ জুন শনিবার হতে যাওয়া পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
আজ ২৫ জুন শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ জুন থেকে ঘোষিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
জানা গেছে, গত মার্চ মাসে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়।
(ঊষার আলো- এম.এইচ)
