UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কারিনারা নিজের জন্য কিছু চায়নি, চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ: মারুফ কামাল খান

ঊষার আলো রিপোর্ট
মে ১৬, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

লিভারজনিত জটিলতায় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কারিনার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, কায়সার হামিদের মেয়ে শুধু এটুকু জানতাম। কারিনা কায়সারকে সামনা সামনি দেখিনি। দেশ ও মানুষের প্রতি নিজের ভালোবাসা ও কমিটমেন্ট প্রমাণ করে গেছে কারিনা ফ্যাসিবাদ-বিরোধী জুলাই-আগস্ট বিপ্লবে সক্রিয় অংশ নিয়ে।ফেসবুক পোস্ট

তিনি আরও লেখেন, কারিনারা নিজের জন্য কিছু চায়নি, কেবল চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ। কারিনার মৃত্যুসংবাদ আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। আল্লাহ্ মেয়েটিকে পরজন্মে অনন্ত শান্তি ও সুখ দিন— এই প্রার্থনা।

কারিনা কায়সারের অকাল মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন অঙ্গনের মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তার দেশপ্রেম ও সামাজিক সচেতনতার কথা স্মরণ করছেন।

ঊষার আলো-এসএ