ঊষার আলো ডেস্ক ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার বন্ধ থাকবে।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে ২০ অক্টোবর ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার ঘোষণা করা হলো।
এদিকে, শেয়ারবাজারও বন্ধ থাকবে। ২১ অক্টোবর থেকে আবরও শেয়ারবাজারের কার্যক্রম চলবে।
(ঊ/আ-আরএম)
