UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন

pial
মে ২৪, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কুষ্টিয়ার মিরপুরে বাস ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন নামে এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানে থাকা আরো ২ যাত্রী।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিটন পাখি ভ্যানের চালক। তার বাড়ি মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকায়।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, নিহত পাখি ভ্যানচালক লিটন ভ্যানে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে পাখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখি ভ্যান চালকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় বাসটিকে আটক করলেও চালক মাসুদ পালিয়েছে।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানে থাকা ২ যাত্রী। তাদেরকেও স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

(ঊষার আলো-এসএইস)