UsharAlo logo
, |

কেএমপির অভিযানে ইয়াবাসহ আটক ২

ঊষার আলো
অক্টোবর ১৭, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক ঃ গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়েরে হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা পলাশপোল এলাকার মৃত কাউসার ঢালির ছেলে মোঃ শাহজাহান সিরাজ(৩৫) এবং আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর অপরাধী শেখ ইয়াহিয়া ইফাজ(১৬), ইফাজ লবণচরা পশ্চিম টুটপাড়া এলাকার শেখ মশিউর রহমানের ছেলে।

এদেরকে মহানগরীর খুলনা ও হরিণটানা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)