UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২

ঊষার আলো
মে ৩১, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।
সোমবার(৩১ মে) কেএমপি সূত্র জানায়, খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর মহেশ্বরপাশা কালিবাড়ী দে পাড়ার ফারুক আহমেদের ছেলে মেহেদী হাসান রকি ডেভিড(৩৬) এবং সোনাডাঙ্গা আইডিয়াল কলেজ রোড এলাকার আলী হোসেনের ছেলে রানা হোসেন(২০)। এদের দুই জনকে বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)