UsharAlo logo
, |

কেএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৮ জন গ্রেফতার

ঊষার আলো
জুলাই ১৭, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৮ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার(১৭ জুলাই) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮জন গ্রেফতার হয়েছে। আটককৃতরা হলেন, ফাতেমা বেগম(৫০), মোঃ করম আলী সানা(৩১), মুনসুর আলম ওরফে বাবুল(৬০), মোঃ আমির হোসেন(২০), রবিউল ইসলাম অপু ওরফে সোনামিয়া(২৫), মোঃ আল-আমিন শেখ(২৩), মোঃ জুম্মান খান(৪৫), কাজী রবিউল ইসলাম(৩০)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)