UsharAlo logo
, |

কেএমপির অভিযানে গাঁজা ও বিয়ারসহ আটক ৪

ঊষার আলো
জুলাই ২৯, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও ৮ ক্যান বেলজিয়ান বিয়ারসহ ৪ জনকে আটক করেছেন খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার(২৯জুলাই) কেএমপির সূত্র জানায়, অভিযানে সোনাডাঙ্গা সোলাইমান নগর এলাকার নাসির শিকদার(৩৬), মুজগুন্নী লেবু তলার মোড় এলাকার দুখু মিয়া(৩৪), মশিয়ালী সরদারপাড়া এলাকার খাদিজা বেগম(৩৫) এবং বটিয়াঘাটা ঝড়ডাঙ্গা এলাকার সুশান্ত মন্ডল কৃষ্ণ(৫৮) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা এবং ৮ ক্যান বেলজিয়ান বিয়ার আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)