UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

ঊষার আলো
জুন ৭, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : মহানগরীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদ, ইয়াবা ও গাঁজাসহ ৫ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে কেএমপির খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে। সোমবার(৭ জুন) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫জন গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সোহেল শেখ(২৫), মোঃ সোহেল(৩৬), মোঃ মামুন হাওলাদার(২৩), আলাউদ্দিন শেখ(৫৫) এবং মোঃ আব্দুল জব্বার সরদার(৫৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)