UsharAlo logo
, |

ক্রিকেটে শুরু হতে যাচ্ছে ৯০ বলের টুর্নামেন্ট

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্রিকেটে এবার শুরু হতে যাচ্ছে ৯০ বলের টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে ২০২২ সাল থেকে এ ফরমেটে টুর্নামেন্ট আয়োজন করা শুরু হতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানায়।

সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের এ টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ এক ভূমিকা রয়েছে বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির। তিনি বলেন, শুরু থেকেই আমি সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটযাত্রার সাক্ষী ছিলাম। নতুন ফরমেটের ফলে শুধু আমিরাতেই নয়, বিশ্বব্যাপী ক্রিকেটের ভক্ত-অনুসারীর সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

বুখাতিরের সাথে রয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের মালিক সালমান ইকবাল ও দুবাই ভিত্তিক সিনার্গি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরী।

(ঊষার আলো-এফএসপি)