ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ২৯ জনের নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, একটি ‘রুটিন ফ্লাইটের’সময় বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরে এন-২৬ মডেলের ওই বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।কারিগরি ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়ে বলে মনে করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।তারা জানিয়েছে,ওই বিমানটিতে ছয় জন ক্রু ও ২৩ জন যাত্রী ছিলেন।এ ঘটনায় কেউই বেঁচে নেই।
২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে,তাদের ধারণা কোনো মিসাইল,ড্রোন বা পাখি বিমানটিতে আঘাত হানেনি।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে,স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।পরে খোঁজাখুজি শুরু হলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
ঊআ-জেএ
