UsharAlo logo
, |

খা*দ্য ও গণ*শিক্ষা মন্ত্রণালয় এবং ত*থ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

TANDRA DAS
এপ্রিল ২১, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খাদ্য ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মো. ফিরোজ সরকার ও মো. সাখাওয়াৎ হোসেন।
খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তা।
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।