খুলনায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
পুলিশ সূত্রে জানা গেছে, কেএমপির দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমন হাওলাদার দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঊআ-রহ
