UsharAlo logo
, |

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার
মার্চ ১, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা নগরীর নিরালা মোড় সংলগ্ন সাচ্চু কাজীর বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল আজিজ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ওই এলাকায় অবস্থানকালে হঠাৎ করে দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনাটি খুলনা সদর থানাধীন এলাকায় ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।