UsharAlo logo
, |

খুলনার ২ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার ২’টি হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন খুলনা করোনা ডেডিকেডেট হাসপাতালে এবং ২ জন বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ঘন্টায় কারো মৃত্যু হয়নি।
আজ ২৬ জুন শনিবার সকালে হাসপাতাল ২’টির মুখপাত্ররা এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৯ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন। আর আইসিইউতে রয়েছে ১৯ জন। শনিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছে।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ২’জনের মৃত্যু হয়েছে, তারা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)।
গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান বলেন, এ হাসপাতালে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৪জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আইসিইউতে ৭জন ও এইচডিইউতে ৭জন।
অন্যদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৫জন রোগী ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮জন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছে ৬৬জন।

(ঊষার আলো- এম.এইচ)