UsharAlo logo
, |

খুলনার ৩ হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২

ঊষার আলো
জুন ২৯, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় দফায় দফায় বিধিনিষেধ ও লকডাউন দিয়েও করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। দীর্ঘ হচ্ছে প্রতিদিন মৃত্যুর মিছিল। ২৮ জুন সোমবার সকাল ৮টা থেকে ২৯ জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৩ টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন করোনায় এবং ১ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
মৃত ১২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে ৪ জন।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও মহসিন রোডের জহুরুল হক (৭৪)।
গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)