UsharAlo logo
, |

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০, শনাক্ত ৯১৭

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে খুলনা বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯১৭ জন।
আজ ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জন, যশোরে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন মারা গেছে।
উল্লেখ্য, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬ জনে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ হাজার ৬৭৬ জন।

 

(ঊষার আলো- এম.এইচ)