UsharAlo logo
, |

চট্টগ্রামের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

koushikkln
জুলাই ২৯, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো ৩ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝরনা দেখতে আসছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম জানান, খৈয়াছড়া ঝরনায় ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী মাইক্রোবাসটি বারতাকিয়া রেললাইনের ওপর উঠে গেলে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হন। মাইক্রোবাসটিকে অনেক দূরে ট্রেনে নিয়ে গেছে ট্রেনটি। মাইক্রোবাসে ১৩ জন পর্যটক ছিলেন। এর মধ্যে ১১ জন নিহত হয়েছেন। দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।