UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঊষার আলো
জুলাই ৮, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। বুধবার (০৭ জুলাই) রাত সাড়ে ৮টায় ইউনিয়নের ওফাপুর গ্রামের তালতলা মোড়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত রেজাউল (৬০) ওফাপুর গ্রামের মৃত. শেখ আব্দুল গফুরের পুত্র। নিহত শেখ রেজাউল ইসলামের পুত্র শেখ রিপন বলেন, একই গ্রামের বাসিন্দা মাজেদ ঢালির ছেলে উজ্জ্বল, আফজাল, হৃদয়, আজগর ও ইমান আলী তার কাছে দীর্ঘদিন ধরে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ার কারণে রাতে দোকানে এসে তর্কের একপর্যায়ে তারা তাকে মারপিট করতে থাকে। ওইসময় তার পিতা রেজাউল বাধা দেওয়ায় তাকেও বেদম মারপিট করে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শেখ রেজাউলকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। আর কাউকে গ্রেফতারও করা হয়নি।

(ঊষার আলো-আরএম)