UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন

pial
মে ২০, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস আগামী ২৯ মে পুনরায় চালু হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা শুরু করবে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে। শুক্রবার (২০ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

করোনা সংক্রমণের কারণে গত দুই বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

অন্যদিকে, নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেস ১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীদের ভার্চ্যুয়াল লঞ্চের পরপরই নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে।

(ঊষার আলো-এসএইস)