UsharAlo logo
, |

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:  চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও নবাগত সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানের করোনা শনাক্ত হয়েছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পর দু’জনই করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, জেলা প্রশাসক ও সিভিল সার্জন দু’জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে করোনা পজিটিভ পাওয়া যায়। পরে আরটি-পিসিআর পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়। দু’জনই বর্তমানে নিজ নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।