UsharAlo logo
, |

জিম্বাবুয়ে সিরিজের ৩ ফরম্যাটেরই দল ঘোষণা করেছে বিসিবি

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজের ৩ ফরম্যাটেরই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ফরম্যাটের দলে মোট ৩০ জনকে নেওয়া হয়েছে। ১৭ জনকে নেওয়া হয়েছে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে। আর টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন ১৬ জন।

তিন ফরম্যাটেই খেলছেন ৬ ক্রিকেটার- তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সোহান এবং শরিফুল ইসলাম।

টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান এবং স্পিনার নাঈম হাসান। আর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন সৌম্য সরকার ও শেখ মেহেদী। টি-টোয়েন্টি দলে নেই মুশফিকুর রহিম তিনি টেস্ট ও ওয়ানডে খেলিই দেশে ফিরবেন। টি-টোয়েন্টি দলে ফিরেছেন তামিম, সাকিব এবং সোহান ও একমাত্র নতুন মুখ শামীম পাটোয়ারি।

২৮ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। এবারের সফরে ১ টেস্ট এবং ৩ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

টেস্ট স্কোয়াড- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী ও নাঈম হাসান।

ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, কাজী নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

টি-টোয়েন্টি স্কোয়াড- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও কাজী নুরুল হাসান সোহান।

(ঊষার আলো-এফএসপি)