UsharAlo logo
, |

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ- জিএম কাদের

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি বর্তমানে স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আই‌সিউতে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপু‌রে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলে এ কথা বলেন জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের এম‌পি।

এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ‌লের মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যা‌য়ের নেতারা। দীর্ঘ‌দিন যাবৎ বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আই‌সিউ‌তে চি‌কিৎসাধীন আছেন। তবে, কিছ‌ু‌দিন আ‌গে ‌কিছুটা সুস্থ হ‌লে তা‌কে হাসপাতা‌লের কে‌বি‌নে স্থানান্তর করা হয়।

(ঊষার আলো-আরএম)