UsharAlo logo
, |

জো বাইডেনের ঈদ মোবারক

ঊষার আলো
মে ১৪, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৪ মে) মার্কিন প্রেসিডেন্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করেন।
ক্যাপশনে তিনি লিখেন, পবিত্র রমজান মাস শেষ হয়েছে। জিল ও আমি ঈদ উদযাপনকারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সারা বছর ভালো থাকবেন। ঈদ মোবারক।
টানা ৩০ দিন সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন মুমিন মুসলমানরা। সৌদি আরব, ইরান, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপন হয়েছে। শুক্রবার (১৪ মে) ঈদ উদযাপন করছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন- ছবি সংগৃহীত।

অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মে) সকালে বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠ ও গির্জার মিলনায়তনে ঈদের জামাত হয়। এতে অংশ নেন লাখ-লাখ ধর্মপ্রাণ মুসল্লি। যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় গির্জার মিলনায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারে নিউইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

(ঊষার আলো-এমএনএস)