ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল আজহার পর সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবার (২৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ২৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৬৩ কোটি টাকা কম।
আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির মোট ৮৮ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছিল।
জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বিএটিবিসি। কোম্পানিটির ছয় কোটি ২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ ৬৩ হাজার টাকার রহিম টেক্সটাইল ও তৃতীয় সর্বোচ্চ বিকন ফার্মার ২ কোটি ৬০ লাখ ১৫ টাকার লেনদেন হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)
