ঊষার আলো ডেস্ক : জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া প্রায় আট লাখ ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের ১টি ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১০টায় ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। সেখানে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
শনিবার(৩১জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
(ঊষার আলো-আরএম)
