UsharAlo logo
, |

তরুণদের কল্যাণ মোদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: অমিত শাহ

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তরুণদের কল্যাণ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা মোদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ও অঙ্গীকার।  শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান উত্তেজনার মুখে এ কথা বললেন তিনি।

অমিত শাহ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত সরকারের এই প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

তিনি বলেন, ‘তরুণদের স্বার্থ রক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।’

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’

মোদি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগের এটি একটি অংশ। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

মোদির এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।  এক্সে (সাবেক টুইটার) সংক্ষিপ্ত এক পোস্টে দলটি লিখেছে, ‘ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে’।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দায় রয়েছে বলে দাবি করে তার পদত্যাগের আহ্বান জানিয়েছে সিজেপি।

ঊষার আলো-এসএ