UsharAlo logo
, |

তালায় অনুমোদনহীন কিটনাশক মজুত ও বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

ঊষার আলো রিপোর্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় ভেজাল ও অনুমোদনহীন কিটনাশক মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার তালা উপজেলার লাউতাড়া ও সুভাষিণী বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মশিউর রহমান (৪৫)। তিনি লাউতাড়া এলাকার মৃত ইমান আলী মোড়লের ছেলে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার দেওয়া তথ্য অনুযায়ী, লাউতাড়ায় মশিউর রহমানের বাড়িতে থাকা দুটি গোডাউন এবং সুভাষিণী বাজারের একটি সারের দোকানে ভেজাল ও অনুমোদনহীন কিটনাশক মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বালাইনাশক আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তাঁকে দণ্ড দেওয়া হয়।

ঊষার আলো-এসএ