ঊষার আলো ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা দলে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার(২২জুন)খানাকুলেও তৃণমূলে যোগ দিলেন এলাকার একঝাঁক বিজেপি নেতা-কর্মী।
বিজেপির কর্মী হওয়াকে ভুল কাজ বলে স্বীকার করে মাথা ন্যাড়া করে যোগ দিয়ে এবার আলোচনায় এসেছেন খানাকুলের বলপাই বিজেপি নেতা বিভাস মালিকের নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতাকর্মী। তারা আজ মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মাথা ন্যাড়া হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন অধিকাংশ নেতাকর্মী। ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দার। তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপি কর্মীদের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানান, বিজেপিতে যেয়ে তারা ভুল করেছিলেন। তাই প্রায়শ্চিত্ত করতেই মাথা ন্যাড়া হলেন। তারা এখন থেকে তৃণমূলের আদর্শ মেনেই কাজ করবেন।
(ঊষার আলো-আরএম)
