দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি গ্লোরিয়াস আইটি তাদের গৌরবময় ১১ বছর পূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে। গত ৩০ নভেম্বর রাজধানী ঢাকা ও খুলনা—দুটি শাখায় দিনব্যাপী ছিল কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও অভিজ্ঞতা বিনিময়সহ আনন্দঘন পরিবেশ।
২০১৪ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করা গ্লোরিয়াস আইটি আজ বাংলাদেশে প্রযুক্তি খাতে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজড একাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে আসছে। গ্লোরিয়াস আইটির তৈরি সফটওয়্যার সমাধান ইতোমধ্যে হাজারো উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করছে।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “প্রযুক্তি শুধু একটি পণ্য নয়; এটি সেবার একটি রূপ। আমরা ভবিষ্যতে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব সফটওয়্যার সমাধান নিয়ে দেশীয় বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”
ঢাকা ও খুলনার দুটি শাখার মাধ্যমে গ্লোরিয়াস আইটি বর্তমানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর, হাইটেক পার্ক কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, যা তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
গত ১১ বছরে প্রতিষ্ঠানটি শতাধিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং দেশের আইটি সেক্টরে নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও ভূমিকা রাখছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার এক্সপোর্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যের কথাও জানায় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠান শেষে অতিথি, পার্টনার ও কর্মীদের মাঝে স্মারক বিতরণ করা হয়। তারা গ্লোরিয়াস আইটির আরও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঊআ-মোহন চৌধুরী
