UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ৭, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জনে। ২৪ ঘন্টায় নতুন করে আরও এক হাজার ৯৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন। সোমবার (৭ জুন) স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এদিনে সুস্থ হয়েছে আরও এক হাজার ৯১৮ জন । এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছে সাত লাখ ৫৩ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১.৪৭ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩.৪০। করোনায় মৃত্যুর হার ১.৫৮। সুস্থতার হার ৯২.৬৫।

(ঊষার আলো-আরএম)