ক্রীড়া ডেস্ক : নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় লিওনেল মেসির বিশ্রাম নিয়ে আলোচনা উঠছিল। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কলানি জানিয়ে দিয়েছেন, দলের কেউ বিশ্রাম পাবে না।
ফলে বলিভিয়ার বিপক্ষে আগামীকালের ম্যাচের শুরু থেকেই থাকছে মেসি। মাঠে নামার ১ দিন আগে সেরা একাদশ ঘোষণা করেছে স্কলানি। সেখানে মেসিকেও রেখেছে তিনি।
মঙ্গলবার ভোরে আর্জেন্টিনা ৪র্থ ম্যাচে মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে থেকেই নক আউট পর্ব নিশ্চিত করেছে। তবে কার্ড জটিলতায় ৬ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে স্কলানি। নতুন করে ৬ জনকে দলে ডাকা হয়েছে। বিশ্রামে থাকবে ইমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জিও লো সেলসো, লেওনার্ডো পাড্রেস, জোয়াকুইন কোরেরা এবং লওটারো মার্টিনেজ।
এছাড়া একাদশে থাকবে, আরমানি, মন্টিয়েল, পেজ্জেলা, মার্টিনেজ, আকুনা, রদ্রিগেজ, পালাকিউস, গোমেজ, কোরেরা, মেসি ও অ্যাগুয়েরো।
আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিজেদের ৪র্থ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। এবার আর্জেন্টিনা জিততে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় মেসি ভক্তরা।
(ঊষার আলো- এম.এইচ)
