UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে গাঁজাসহ যুবক আটক

ঊষার আলো
জুলাই ৮, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপি’র হরিণটানা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪শ গ্রাম গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে। ৭ জুলাই (বুধবার) হরিণটানা থানা পুলিশের টিম কৈয়াবাজার চৌরাস্তার মোড়স্থ চৌধুরী স্টোর মুদি দোকানের সামনে থেকে মোঃ বায়েজিদ শেখ(২৮) নামে একজনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে রূপসা তালতলা প্রাইমারী স্কুল এলাকার মোঃ আব্দুল মজিদ শেখের ছেলে। এ ঘটনায় হরিণটানা থানায় মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)