ঊষার আলো রিপোর্ট: জামালপুরের দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ায় নৌকার ভোটার -সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদসহ মামলার এজাহারভুক্ত আসামী ২৭ জনের ভিতর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ জানুয়ারী শুক্রবার দুপুর দুইটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া পশ্চিম মাঝিপাড়া গ্রামের মাঝিপল্লীর হিন্দুদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে কয়েকজন আহত হয়েছেন ।স্থানীয় সূত্রে জানা যায় ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহমুদা চৌধুরী আর স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আবুল কালাম আজাদ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় নৌকা প্রতীকের চেয়ে আবুল কালাম আজাদ ৬১৪ ভোট বেশী পায়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
নির্বাচনী সহিংসতায় একটি কেন্দ্র বাতিল হওয়ায় সেই কেন্দ্রে আবার ভোট হবে এমন পরিস্থিতিতে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকরা নৌকা মার্কায় ভোট দেওয়ায় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন । তারা বলেন, আমরা বরাবর নৌকায় ভোট দেই এবারো দিয়েছি তাই আমাদের উপর হামলা করা হয়েছে। তারা বলেন, মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের অর্ধশত লোক আমাদের বাড়ি ঘরে এসে অতর্কিত হামলা চালায় তখন আমরা ভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছি ।
এ নিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম জানান, আসামী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ সহ মামলার এজাহার ভুক্ত আসামী ২৭ জন তাদের ভেতর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহব্বক কবীর বলেন এ নিয়ে একটি মামলা হয়েছে দুইজন আসামী গ্রেপ্তার হয়েছে ।
