UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

ঊষার আলো
জুন ১, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  রোববার (৩০ মে) সন্ধ্যার পর রাজধানীর বিজয় স্মরণী মোড়ে মন্ত্রীর হাত থেকে ফোন কেড়ে নিয়ে পালিয়ে গেছে এক ছিনতাইকারী।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার(৩০মে) বিজয় স্মরণীর  সিগনালে মন্ত্রী গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন। ওই সময় মন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। এ সুযোগে ছিনতাইকারী মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, মোবাইল ফোনটি নিয়ে যাওয়ায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম।  আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা সাথে সাথে ছুটে গেলেও ওই ছিনতাইকারীকে ধরতে পারেনি। এ ঘটনায় কাফরুল থানায় জিডি করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ জানান, মোবাইলটি দ্রুত উদ্ধারের জন্য চেষ্টা ও তদন্ত চলছে। পুলিশের সাথে মোবাইলটি উদ্ধারে গোয়েন্দারাও কাজ করছে।