UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২০ সন্ত্রাসী নিহত

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বুধবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর ও নওশকি এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে।

সম্প্রতি ওই প্রদেশের কেচ জেলায় একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে ‘সন্ত্রাসীদের’ হামলায় ১০ সেনাসদস্য নিহত হন। এরপরই অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দেশটিতে হামলায় এক সেনা সদস্য নিহত হন। এর আগে গত ৫ জানুয়ারি সন্ত্রাসীদের হামলায় আরও ২ সেনা সদস্য নিহত হন। এরপর দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় আরও ১০ সেনাসদস্য নিহত হন। এসব ঘটনার পর নড়েচড়ে বসে দেশটির প্রশাসন।

ঊষার আলো-এসএ