UsharAlo logo
, |

পুঁজিবাজার : ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

ঊষার আলো
জুন ২৯, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৪২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৮ এবং ২১৮৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ১৮০ কোটি টাকার লেনদেন কম হয়েছে। আগের দিন ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।

এদিন ডিএসইতে হাত বদল হওয়া কোম্পানিরগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টি কোম্পানির ও কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৭৩ পয়েন্টে। আজ সিএসইতে হাত বদল হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির ও কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয় মোট ৩৮ কোটি ৫৫ লাখ টাকার।

(ঊষার আলো-এফএসপি)