UsharAlo logo
, |

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ৬ হাজার রান

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২২, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মিরপুর টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ২০২ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

সাদমান ইসলাম ও মমিনুল হক যথাক্রমে ১ এবং ০ রানে ফিরলে চাপে পড়ে টাইগাররা। এরপর অধিনায়ক শান্ত ২৩ রানে সাজঘরে ফেরেন।

যদিও মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় মিলে এই ধাক্কা কিছুটা সামলানোর বার্তা দিচ্ছেন। মুশফিকুর রহিম ৯৩ টেস্ট খেলে এই কীর্তি গড়েছেন।

এর আগে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের বিপরীতে ৩০৮ রান করে প্রোটিয়ারা।