UsharAlo logo
, |

ফুলপুরে সন্দেহজনক ঘোরাফেরায় যুবক আটক

ঊষার আলো
জানুয়ারি ১৫, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ময়মনসিংহের ফুলপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ফারুক (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে ফুলপুর পৌরসভার চর কাজিয়াকান্দা গ্রামের কাশেমের পুত্র।

জানা যায়, শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফুলপুর পৌরসভার পুরাতন ডাকবাংলা রোডে এলোমেলো ও সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ফারুক ও আকবর নামে আরেকজন।

পরে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাক দেয়। এসময় তারা দৌঁড় দেয়। পরে ফারুককে ধরে খবর দিলে ফুলপুর থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যান। আর আকবর পালিয়ে যায়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।