ঊষার আলো ডেস্ক : কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী কেনা চেনে তাকে। তবে এবার পেশাদার বক্সার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার নাতি নিকো আলী ওয়ালশের। ১৪ আগস্ট রিংয়ে নামবেন নিকো।
২০ বছর বয়সী নিকো আলী আমেরিকান প্রমোটার বব আরামের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। আরাম তার দাদা মোহাম্মদ আলীর ২৭টি লড়াইয়েরও প্রচারক হিসেবে ছিলেন।
নিকো আলী তার পেশাদারি জীবন শুরু করবেন মিশ্র লড়াইয়ের মাধ্যমে। নিকো আলী জানান, ‘আমার দাদার শুরু করা লড়াইয়ের উত্তরাধিকারী হতে পেরে আমি সম্মানিত। আর এই দায়িত্ব আমি হালকাভাবে নিচ্ছি না।’
(ঊষার আলো-এফএসপি)
