UsharAlo logo
, |

বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে খালেদা জিয়া- শেখ হাসিনা

ঊষার আলো
আগস্ট ১, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায়, জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাকের ইন্ধন ছিলো। হত্যা পরবর্তী বিভিন্ন সাক্ষাৎকারে খুনিদের বক্তব্যেই সেটি প্রমাণ হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (১ আগস্ট) শোকাবহ আগস্টের ১দিনে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।  গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনিদের স্বীকারোক্তিই স্পষ্ট বলে দেয় মোশতাক-জিয়াও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র ১দিন উম্মোচিত হবেই। বঙ্গবন্ধুর প্রতি ঋণ শোধে দেশকে সুখী সমৃদ্ধ করে গড়ে তুলতে দলের নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

(ঊষার আলো-আরএম)