UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৩, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ১১ কেজি এবং পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ জানায়, শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পৌরসভার দশানী এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মিঠু মণ্ডল (২১) ও ইয়াসিন ফকিরকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পরে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে গ্রেপ্তার মিঠু মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ঊষার আলো-এসএ