UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ২৪ ঘন্টায় ৯৯ জনের করোনা পজেটিভ

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৯৯ জন পজেটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরো ১ জন। সোমবার সকাল থেকে মঙ্গলবার(১৩জুলাই) ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩২৩ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে ৯৯ জন করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৪ হাজার ৮৫৭ জন। আর মোট মারা গেছেন ১০১ জন। যা মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের দেয়া হিসাব মতে। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির সকালে জানান, করোনা পরিক্ষা করতে মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৩২৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৯৯ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ৩০.৬৭ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৮৫৭ জন সংক্রমিত হলেন। মঙ্গলবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৬১ জন রোগী ভর্তি রয়েছেন।

(ঊষার আলো-আরএম)