UsharAlo logo
, |

বাসের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১ আগস্ট) রা‌তে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে, সোনাতলা উপজেলার কুশারঘুপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেনের স্ত্রী জেসমিন আক্তার শিমু (৪০) এবং তার মেয়ে বগুড়া পুলিশ লাইন্সস স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি (১৬)।

জানা গেছে, ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেন তার স্ত্রী এবং মেয়েকে সাথে নিয়ে মোটরসাইকেলে গ্রাম থেকে বগুড়ার লতিফপুর মধ‌্যপাড়ায় ফিরছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় পৌছানো মাত্র নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেল। এঘটনায় স্ত্রী ও মেয়ে রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা বগুড়াগামী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। তবে, আলতাফ হোসেন আহত হন। স্থানীয়দের সহযোগিতায়  স্ত্রী ও মেয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন আলতাফ হোসেন ।

(ঊষার আলো-আরএম)